জুলাই স্মৃতিস্তম্ভে বান্দরবান জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ।
বান্দরবান প্রতিনিধি: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বান্দরবান জেলা পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফরহাদ সরদার, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা, সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হুসাইনসহ বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মহান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের গৌরবোজ্জ্বল স্মৃতির প্রতি বিনম্র সম্মান নিবেদন করা হয়।







