বাঁ পায়ের দারুণ গোলে আলোচনায় জাইমা রহমান

ভাইরাল ভিডিওতে ফুটবল দক্ষতায় মুগ্ধ নেটিজেনরা
টুইট ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ফুটবল খেলতে দেখা গেছে জাইমা রহমানকে। ভিডিওতে বল নিয়ন্ত্রণ, দ্রুত পাস আদান-প্রদান এবং বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে আলোচনায় এসেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, গোলবারের সামনে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দক্ষতার সঙ্গে আক্রমণে এগিয়ে যান তিনি। পরে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার খেলোয়াড়সুলভ মনোভাব ও ফুটবল দক্ষতার প্রশংসা করছেন।
এর আগে ক্রীড়া কার্যক্রম ও অবকাঠামো সম্পর্কে জানতে তিনি বিকেএসপি পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।
এদিকে ফুটবল বিশ্বকাপ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরেও আলোচনায় আসেন জাইমা রহমান। সেখানে তার ফুটবল আগ্রহ নিয়েও আলোচনা তৈরি হয়।






