স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-জার্মান সংসদীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা।

টুইট ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জার্মানির বুন্দেসটাগ সদস্য নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে বুন্দেসটাগ সদস্য গেরোল্ড ওটেন, জোহান সাথফ ও উলে শাউস এবং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ অংশ নেন।

সাক্ষাৎকালে দুই দেশের সংসদীয় সম্পর্ক, পারস্পরিক যোগাযোগ এবং ভবিষ্যতে সংসদীয় পর্যায়ে সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বও আলোচনায় উঠে আসে।

সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।