চত্বরে ২০১৩-এর ঘটনা ঘিরে প্রশাপলাথম দলিলভিত্তিক প্রদর্শনী

উদ্বোধনে থাকছেন মামুনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

টুইট ডেস্ক: রাজধানীতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো তথ্যচিত্র ও দলিলভিত্তিক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আগামী ৫ ও ৬ মে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীতে ওই দিনের ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং নিহতদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য দিদারুল ইসলাম জানান, ৫ মে বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দলটির সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের।

উদ্বোধনী অনুষ্ঠানে শাপলা চত্বরের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নিহতদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।