স্থিতিশীলতা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

 বিশ্ববিদ্যালয়ে,বক্তব্যে,অর্থমন্ত্রীর,সতর্কবার্তা,জ্বালানি   সংকট স্বীকার,কৃচ্ছসাধনের ওপর।

টুইট ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি স্পষ্ট করে বলেছেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করবে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান

মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, একটি সংবেদনশীল, সহনশীল ও স্থিতিশীল রাষ্ট্র গঠনের লক্ষ্যেই জনগণের ভোটে সরকার দায়িত্ব পেয়েছে।

এ লক্ষ্য অর্জনে স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য।তিনি আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থিতিশীলতা বিঘ্নিত হলে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

ব্যাংক খাতের বিষয়ে মন্ত্রী দাবি করেন, অতীতের মতোই বর্তমানেও আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী বিএনপি সরকারের সময় শেয়ারবাজার ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ছিল এবং বর্তমানেও তা নিশ্চিত করতে সময় প্রয়োজন।

জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি আংশিক সংকটের কথা স্বীকার করে বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম তুলনামূলক কম হারে বাড়ানো হয়েছে। সরকারের সক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে বাস্তবতার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় কৃচ্ছসাধনের ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে, যাতে ঘরবাড়ি অন্ধকারে না ডুবে এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত না হয়।

জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।