রাজশাহী মহানগর ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

(১৭ এপ্রিল) শুক্রবার রাজশাহী মহানগরীর অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ফাইল ও জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। রাজশাহী মহানগর ছাত্রদল নেতা মোঃ নাহিদ হোসেন মিনালের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন আবির, রাজশাহী মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন রেকাত, কাশিয়াডাঙ্গা থানা কৃষক দলের সভাপতি রমজান আলী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মুন্না, রাজশাহী কলেজ ছাত্রদলের ছাত্রনেতা শিমুল, রাজশাহী সরকারি সার্ভে কলেজ ছাত্রদলের ছাত্রনেতা রাতুল, ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি শাকিল, ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি লিমন এবং ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক ইমন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী দিনের দেশ গড়ার কারিগর শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তারা জানান।