বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হচ্ছেন প্রণয় ভার্মা

টুইট ডেস্ক: ঢাকায় দায়িত্ব পালনরত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত প্রণয় ভার্মা নতুন দায়িত্বে বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন। এ নিয়োগের মাধ্যমে তিনি ব্রাসেলসে দায়িত্ব পালনরত রাষ্ট্রদূত সৌরভ কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
উল্লেখ্য, প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কূটনৈতিক জীবনে তিনি হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন।






