চুক্তি না মানলে ইরানকে ‘ভয়াবহ গোলাবর্ষণ’ হুমকি মার্কিন প্রেসিডেন্টের

ডোনাল্ড ট্রাম্প: আগের চেয়ে আরও শক্তিশালী ও বড় হামলা হবে।
টুইট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালাবে।
যুক্তরাষ্ট্রের সময় বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, চুক্তি মানা না হলে “গোলাবর্ষণ শুরু হবে” এবং তা হবে আরও বড়, ভয়াবহ এবং শক্তিশালীভাবে, যা আগে কেউ কখনও দেখেনি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ফারসি ভাষার বিবৃতিতে দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই হুমকি ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করার ইঙ্গিত বহন করছে।






