শীর্ষ ২০ খেলাপির তালিকায় এস আলম ও বেক্সিমকো

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।

টুইট ডেস্ক: দেশের ব্যাংকিং খাতে শীর্ষ ২০ খেলাপি প্রতিষ্ঠান তালিকায় প্রথম স্থানে রয়েছে এস. আলম গ্রুপের একাধিক কোম্পানি। তালিকায় স্থান পেয়েছে বেক্সিমকোসহ দেশের বড় কয়েকটি শিল্পগোষ্ঠী।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর সেশনে তালিকা উপস্থাপন করা হয়।

মন্ত্রীর দেওয়া তালিকার শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানগুলো হলো

এস আলম সুপার এডিবল অয়েল লি.
এস আলম ভেজিট্যাবল অয়েল লি.
এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি.
এস আলম কোল্ড রোলেড স্টিলস লি.
সোনালী ট্রেডার্স
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানী লি.
গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি.
চেমন ইস্পাত লি.
এস আলম ট্রেডিং কোম্পানী প্রাইভেট লি.
ইনফিনাইট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লি.
কেয়া কসমেটিকস লি.
দেশবন্ধু সুগার মিলস লি.
পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্লান্ট লি.
পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্লান্ট লি.
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি.
কেরাণীগঞ্জ ফুডস (প্রা.) লি.
মুরাদ এন্টারপ্রাইজ
সিএলসি পাওয়ার কোম্পানী
বেক্সিমকো কমিউনিকেশনস লি.
রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড

অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।