প্রধানমন্ত্রী সচিবালয়ে ঝটিকা পরিদর্শনে

কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতকরণের তৎপরতা
টুইট ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকালে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে একটি ঝটিকা পরিদর্শন সম্পন্ন করেছেন। তিনি সকাল ৯ টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে পৌঁছে সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান।
প্রধানমন্ত্রী সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। তিনি যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন। পরবর্তীতে ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
সকাল ১০টার দিকে তিনি মন্ত্রীপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন এবং কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেবেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সুষ্ঠু ও সময়মতো প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বপরায়ণতা এবং সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করাই এই সফরের মূল লক্ষ্য ছিল।






