নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার গুঞ্জন: তাসনিম নিউজ

টুইট ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে। হিব্রু ভাষার কিছু সূত্রে দাবি করা হচ্ছে, তিনি হয়তো আহত হয়েছেন বা তার মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। তবে এ ধরনের কোনও তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। খবর তাসনিম নিউজ।

তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা আহত হওয়ার বিষয়ে জল্পনা বাড়ছে। এই জল্পনা ছড়িয়ে পড়ার পেছনে কয়েকটি বিষয়কে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রথমত, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার সর্বশেষ ভিডিও প্রকাশের পর প্রায় তিন দিন পেরিয়ে গেছে। আর তার সর্বশেষ ছবি প্রকাশের পর প্রায় চার দিন হয়ে গেছে। এরপর থেকে নেতানিয়াহুর নামে যে কয়েকটি বক্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলো কেবল লিখিত বিবৃতি আকারেই এসেছে।

দ্বিতীয়ত, এর আগে সাধারণত প্রতিদিন অন্তত একটি ভিডিও কখনও কখনও তিনটি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। কিন্তু গত তিন দিনে একটি ভিডিও ফুটেজও প্রকাশ না হওয়ায় জল্পনা আরও বেড়েছে।

তৃতীয়ত, কয়েকটি হিব্রু সূত্র জানিয়েছে, গত ৮ মার্চ নেতানিয়াহুর বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা মোকাবিলার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে বলা হয়েছে।

চতুর্থত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর আজ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। আন এটি এই পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে বলা হচ্ছে।

পঞ্চমত, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের বিষয়ে এলিসি প্রাসাদ যে সংবাদ প্রকাশ করেছে, সেখানে ওই কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। শুধু কথোপকথনের লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে।

তবে নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার বিষয়ে এসব জল্পনা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।