রাসিক ২১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর বেলদার পারার মোড়ে নবগঠিত ২১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সালাউদ্দিন বিপ্লব ও সোহেল রানা।

দীর্ঘ ২২ বছর পর ২১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করায় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানান ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।






