রাসিক ১১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ২৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে বাদ আসর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নবগঠিত ১১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি। প্রধান আলোচক ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা, ঈষমাইল আলী রাহি; মহানগর যুবদলের সদস্য (দপ্তরে সংযুক্ত) আকতারুল ইসলাম অপু; ২১নং ওয়ার্ড যুবদলের নবগঠিত আহ্বায়ক সুব্রত রায় ও সদস্য সচিব রুকুনুজ্জামান রকি; ২৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সুরাজ আলী; ১১নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিউল ইসলাম শিপু এবং যুগ্ম-আহ্বায়ক রানা আলী, মোঃ বাপ্পী, শুভ, মাসু রানা ও অভি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি মোঃ সামসুল হোসেন মিলু, বিএনপি নেতা ছোটন, আজিজুল ও সুইট ইসলাম সুইট; স্বেচ্ছাসেবক দলের বোয়ালিয়া থানার সাবেক আহ্বায়ক মিলু; মহানগর যুবদলের সদস্য নূর নবী মুক্তা ও রাকিব হোসেন; রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন; যুবদল নেতা শিপলু ও নাহিন আক্তার নাহিনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা দীর্ঘ ২২ বছর পর ২১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করা হয় এবং সাধারণ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।






