প্রসব ব্যথায় কাতর গর্ভবতীকে গভীর রাতে হাসপাতালে পৌঁছে দিলেন যুবদল নেতা

গভীর রাতে মানবিক দৃষ্টান্ত যুবদল নেতার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সদর হাসপাতাল মোড় এলাকায় গভীর রাতে প্রসব ব্যথায় কাতর এক অচেনা গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো।
জানা গেছে, ২২ ফেব্রুয়ারি রাত পেরিয়ে ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গেটে এক গর্ভবতী নারী প্রসব ব্যথায় ছটফট করছিলেন। ওই সময় কেন্দ্রে কোনো চিকিৎসক না থাকায় তাকে অন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু যানবাহন না পেয়ে গর্ভবতী নারী ও তার সঙ্গে থাকা তিনজন নারী চরম বিপাকে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

পরে সেহরির পর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গর্ভবতী নারী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
এ সময় যুবদল নেতা ডিকোর সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুর রহমান মিঠু, রাকিব ও আনোয়ার। স্থানীয়দের মতে, গভীর রাতে এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।






