রাজশাহী-৫ আসনে ধানের শীষ প্রার্থীর পক্ষে জেলা যুবদলের গণসংযোগ

পুঠিয়ায় জেলা যুবদলের ডিকো নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, রাজশাহী-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে রোববার সন্ধ্যায় পুঠিয়া উপজেলা বাজার এলাকায় বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম । এই গণসংযোগের নেতৃত্ব দেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো।

গণসংযোগের শুরুতে যুবদল নেতারা নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, ধানের শীষ প্রতিকে ভোট প্রদানের আহ্বান জানান এবং বিএনপির নির্বাচনী প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিস আহমেদ, যুবনেতা মোহাম্মদ রাকিব হাসান, সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর আলম সরকার জীবন, যুবনেতা আনোয়ার হোসেন এবং যুবনেতা আব্দুর রহমান মিঠু। এছাড়া বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন ও স্থানীয় নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন।

গণসংযোগে বক্তারা ভোটারদের প্রতি আহ্বান জানান, আগামী নির্বাচনে দেশ ও এলাকার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতিকে সমর্থন দিয়ে গণতান্ত্রিক ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে। তারা ভোটারদের আশ্বস্ত করেন যে, শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করার মাধ্যমে তারা নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান প্রদর্শন করবেন।

প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করেন এবং স্থানীয় সমস্যা সমাধান, উন্নয়নমূলক কাজ ও জনগণের কল্যাণে তার নির্বাচনী অঙ্গীকারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাজশাহী জেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজনকৃত এই গণসংযোগে এলাকার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্ম ব্যাপক উৎসাহ ও সমর্থন প্রকাশ করে।