কমার একদিন পরই বাড়ল সোনার দাম

টুইট ডেস্ক: সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন ২ লাখ ৬২ হাজার টাকায় নেমে এসেছে। শুক্রবার যা ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম ওই সময় থেকে কার্যকর হয়েছে।






