রাজশাহী সদর-২: ধানের শীষের পক্ষে যুবদলের প্রচার মিছিল ও গণসংযোগ

রাজশাহী রাজপাড়া: ভোটের মাঠে শক্ত অবস্থান দেখাতে রাজশাহী সদর-২ আসনে বিএনপির তৃণমূল পর্যায়ের সক্রিয়!
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সদর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে রাজপাড়া থানা যুবদল।
শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি ) বিকেল ৫টার দিকে রাজপাড়া থানা এলাকার ভেরিপাড়া মোড় থেকে এ প্রচার মিছিলের সূচনা হয়। পরে মিছিলটি রাজপাড়া থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।

নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি আবু হায়াত, যুবদল নেতা দারা, পাখি, মামুন, আলিম, রিটু, লালটু, রাসেল, সোহান, মাহাবুল, হিমেল, শাহিন, ফাহিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং নারী নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, রাজশাহী সদর-২ আসনের জনগণ ধানের শীষের প্রতি আস্থাশীল। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, এবারের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।






