মোংলায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চিলা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান, মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর।

টুইট ডেস্ক: বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ ওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের কাইনমারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা ওলী খানকে গ্রেপ্তার করে। তিনি মৃত জব্বার খানের ছেলে।

অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ১০ কেজি গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা করা হয়।

পরবর্তী সময়ে উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি ফোর্সেস জানায়, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।