সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান

টুইট ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে যান তিনি।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান।