জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ

রাবেয়ার বোলিং নৈপুণ্য, দিলারার অপরাজিত ৬৭ রানে ঘুরে দাঁড়াল বাঘিনীরা।

টুইট প্রতিবেদক: পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইমার্জিং নেশন্স টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে সোবহানা মোস্তারির দল।

আজমানের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক নাহিদা আক্তারকে ছাড়াই এমন জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো মুগারি। ৩০ বলের ইনিংসটি সাজান তিনি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। দিশা বিশ্বাস শিকার করেন ২ উইকেট। এ ছাড়া রিতু মনি পান ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার সাথী রানী ও দিলারা আক্তার। উদ্বোধনী জুটিতে তাঁদের ১০৪ রানের দুর্দান্ত সংগ্রহেই জয়ের পথ সহজ হয়ে যায় বাংলাদেশের।

৪৩ বলে ৪৫ রান করে সাথী রানী ফিরলেও অপর প্রান্তে অবিচল ছিলেন দিলারা। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৪৮ বলে ৮টি চারের সাহায্যে ৬৭ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। অন্যদিকে শারমিন আক্তার অপরাজিত থাকেন ১৩ বলে ৬ রান করে।

তবে এই জয়ের দিনেও বাংলাদেশ শিবিরে উদ্বেগের কারণ নিয়মিত অধিনায়ক নাহিদা আক্তারের চোট। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ডান হাতের আঙুলে চোট পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারেননি তিনি। এক্স-রে প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তাঁকে পাওয়া যাবে কি না।

দুই ম্যাচে এক জয় নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আগামী ১৬ নভেম্বর নিজেদের পরবর্তী ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস