রাজশাহী রেঞ্জের ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে নির্দেশনা!
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে রেঞ্জের সব থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর আয়োজনে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।
সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং থানা পর্যায়ে জনগণের পুলিশি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মীর আশরাফ আলী অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনগণের ভোগান্তি কমানো এবং দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি থানায় আসা প্রতিটি অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা, সেবাপ্রত্যাশীদের সঙ্গে পেশাদার ও দায়িত্বশীল আচরণ এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







