পুলিশ পরিবারের কল্যাণে কমিউনিটি ব্যাংকের বিশেষ অনুদান

বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে শিক্ষা, চিকিৎসা ও শিশু পরিচর্যার পরিবেশ উন্নয়নে বিশেষ সহায়তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং শিশু পরিচর্যার পরিবেশ উন্নয়নে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক হস্তান্তর করা হয়। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুদানের মধ্যে এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে পুলিশ পরিবারের সন্তানদের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিশুদের নিরাপদ পরিচর্যা এবং পুলিশ সদস্যদের চিকিৎসাসেবা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।






