রক্তদানে সচেতনতা তৈরিতে কাজ করছে দুর্গাপুর রক্তযোদ্ধা ফাউন্ডেশন

দুরন্ত মডেল একাডেমিতে আয়োজিত ক্যাম্পেইনে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ
মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রক্ত দিলে হয় না ক্ষতি, রক্ত দিবো চার মাস পরপর—এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রক্তযোদ্ধা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রক্তদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুর্গাপুরের দুরন্ত মডেল একাডেমিতে রক্তযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
রক্তযোদ্ধা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রক্তদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক পারভেজ মনি, দুরন্ত মডেল একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিডিক্লিনের সমন্বয়ক আবদুল করিম, মেডিকেল টেকনোলজিস্ট মাহাবুর রহমান শরীফ, ফেসবুক অ্যাক্টিভিস্ট ফয়সাল কবির, স্বেচ্ছাসেবী শিক্ষক ইমামুল হাসান এবং রক্তযোদ্ধা ফাউন্ডেশনের সদস্য অনিক।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা মনে করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের রক্তের গ্রুপ সম্পর্কে ধারণা বাড়বে এবং জরুরি প্রয়োজনে রক্তদানে স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।






