কক্সবাজারে পার্বত্য মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ

আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্গাপূজার নিরাপত্তা ও পর্যটন এলাকার সুরক্ষা নিয়ে আলোচনা
বান্দরবান প্রতিনিধি: কক্সবাজার সফররত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সোমবার (১৯ অক্টোবর) কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা এবং পর্যটন এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান ও পুলিশ সুপার সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে মন্ত্রী জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।





