বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পুলিশ সদস্যদের সমস্যা সমাধানের আশ্বাস, সফল কর্মকর্তাদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ সোমবার অক্টোবর পুলিশ লাইন্স ড্রিলশেডে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার *জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ এবং দাপ্তরিক বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহের দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন।

তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, অপরাধ দমন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা প্রদানে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

পরে সেপ্টেম্বর-২০২৬ মাসে গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ সফলতা অর্জনকারী তদন্তকারী কর্মকর্তা ও প্রশংসনীয় পুলিশি সেবা প্রদানকারী সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এছাড়াও বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, চেকপোস্ট ও ক্যাম্পের জন্য প্রয়োজনীয় অফিস সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বান্দরবান পুলিশ হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজিম উদ্দিন চলমান ডেঙ্গু, জ্বরসহ বিভিন্ন সংক্রামক ও মৌসুমি রোগের প্রতিরোধ ও স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করেন।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল ইউনিটের ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।