জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় রাজশাহী জেলা দলে দুর্গাপুরের ৭ কারাতেকার

‎২য় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা টিমে দুর্গাপুর কারাতে একাডেমির ৭ কারাতেকার 

‎নিজস্ব প্রতিবেদক: ২য় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় রাজশাহী জেলা টিমে খেলবে দুর্গাপুরের ৬ জন কারাতে খেলোয়াড়। আগামী ২২-২৪ অক্টোবর বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে ২য় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬। তারি আলোকে রাজশাহী জেলা কারাতে দল গঠনের জন্যে জেলা ক্রীড়া সংস্থা রাজশাহী কর্তৃক আয়োজন করেন, ২য় জুনিয়র জাতীয় কারাতে রাজশাহী জেলা বাছাই প্রতিযোগিতা। বুধবার (৭ অক্টোবর) দিনব্যাপী, রাজশাহী জেলা জিমনেসিয়ামে কারাতে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাইফুদ্দিন বাচ্চু ,রাজশাহী জেলা কারাতে দল গঠনের জন্য প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী কোচ, প্রতিযোগী, রেফারী সহ সবাইকে প্রতিযোগিতা উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য রাজশাহী জেলার প্রায় প্রত্যেকটা কারাতে ক্লাবের অংশগ্রহণে কারাতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এবং দুর্গাপুর কারাতে একাডেমি প্রতিযোগিতায় ১২ জন প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেন। বিভিন্ন ওজন শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন ৭ জন প্রতিযোগী ৪ জন মেয়ে জেলি খাতুন, জেনিয়া, তাসনিম আক্তার দিনা, জ্যোতি খাতুন ও ৩জন ছেলে মোসাদ্দেক হোসেন জিম এবং রাফিদ হাসান, আব্দুর রাফি। দূর্গাপুর কারাতে একাডেমির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর কাছে এই সফলতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পরিশ্রম করলে সফলতা আসবে এটাই স্বাভাবিক তাই দুর্গাপুর কারাতে একাডেমীর কোচ একজন পরিশ্রমী মানুষ যে কারণে জাতীয় পর্যায়ে আমাদের খেলোয়াড়রা খেলার সুযোগ পাচ্ছে।