রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হলেন অধ্যাপক রফিকুল ইসলাম

তিন বছরের জন্য পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ, ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রফিকুল ইসলাম।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪-এর ধারা ৯(২) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনটি ৩০ সেপ্টেম্বর (১৫ আশ্বিন ১৪৩৩) জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব আফরোজা আক্তার রিবা।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অনুমোদিত কপি পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট অধ্যাপক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অর্থমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস এবং আইসিটি সেলসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।