রাজশাহীতে ১ অক্টোবর বন্যপ্রাণী সচেতনতা বিজ্ঞান উৎসব

শিক্ষার্থীদের নিয়ে প্রজেক্ট, পোস্টার, ড্রয়িং ও সাপের কামড়বিষয়ক সচেতনতা সেমিনারের আয়োজন।
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ‘ওয়াইল্ডলাইফ অ্যাওয়ারনেস সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ অ্যানিম্যাল অ্যালাইজ ভলান্টিয়ার্স (বিএএভি) রাজশাহীর উদ্যোগে এই বিনামূল্যের আয়োজন করা হচ্ছে।
উৎসবে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। পুরস্কার, সার্টিফিকেট ও অ্যাওয়ার্ডের ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানের চারটি মূল বিভাগ রয়েছে
১. প্রজেক্ট শোকেসিং: সর্বোচ্চ দুই সদস্যের দল। বন্যপ্রাণী গবেষণা, আবাসস্থল অধ্যয়ন, সংরক্ষণ ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা যাবে। বন্যপ্রাণী ও প্রাণীজগত সম্পর্কিত যেকোনো প্রজেক্ট গ্রহণযোগ্য।
২. পোস্টার প্রেজেন্টেশন: সর্বোচ্চ দুই সদস্যের দল। বন্যপ্রাণী সুরক্ষা, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে পোস্টার উপস্থাপন করতে হবে।
৩. ড্রয়িং এক্সিবিশন: বন্যপ্রাণী ও প্রকৃতি বিষয়ক শিল্পকর্ম। ফি বিনামূল্যে।
৪. স্নেকবাইট অ্যাওয়ারনেস অ্যান্ড স্নেক রেসকিউ সেমিনার: সাপের কামড় সম্পর্কে সচেতনতা ও সাপ উদ্ধার বিষয়ক সেমিনার। ফি বিনামূল্যে।
নিবন্ধনের শেষ সময় ২৯-৩০ সেপ্টেম্বর ২০২৬। ইভেন্টের তারিখ ১ অক্টোবর ২০২৬।
বিএএভি রাজশাহীর এই উদ্যোগ বন্যপ্রাণী সংরক্ষণে যুবসমাজকে সম্পৃক্ত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। এর আগে চলতি বছরের জুলাই মাসে সংগঠনটি রাজশাহী নগর ভবনের সম্মেলন কক্ষে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার আয়োজন করেছিল। সেখানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বন্যপ্রাণীর ভূমিকা ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
লিংক কপি করে আবেদন করতে পারবেন
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd0AjfMIAO6sXeTd3slGzmOYx1Q-sk4Q870seSrWwp1tlYvxA/viewform
নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ অ্যানিম্যাল অ্যালাইজ ভলান্টিয়ার্সের ফেসবুক পেজে যোগাযোগ করা যাবে।
এই উৎসব রাজশাহীর শিক্ষার্থীদের মধ্যে বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষার চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।







