খুলনায় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

খুলনায় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলা পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক।

অনুষ্ঠানের শুরুতে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের শুভেচ্ছা জানানো হয়। পরে পরিচিতি পর্ব শেষে খুলনা জেলা ও জেলা পুলিশের কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়।

উপস্থাপনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন, আধুনিক কার্যক্রম ও অর্জিত সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাঠপর্যায়ের বাস্তব পুলিশিং কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম, বিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাহেদুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বিপ্লব কুমার নন্দী।

সূত্র: পুলিশ মিডিয়া সেল, খুলনা