বান্দরবানে বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে এসপির মতবিনিময়

প্রশিক্ষণকে পুলিশ জীবনের ভিত্তি উল্লেখ করে শৃঙ্খলা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, প্রশিক্ষণ হলো পুলিশ জীবনের ভিত্তি। প্রশিক্ষণকালে অর্জিত শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব ভবিষ্যতে দেশ ও জনগণের সেবায় কাজে লাগবে।
তিনি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা অর্জন এবং দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে তাদের সফল প্রশিক্ষণ ও ভবিষ্যৎ পেশাগত জীবনের সাফল্য কামনা করেন।






