সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬: সদর উপজেলার দাপুটে জয়

বান্দরবানে জমে উঠেছে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬
বান্দরবান প্রতিনিধি: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকালে পুরুষ বিভাগের একটি খেলায় মুখোমুখি হয় বান্দরবান সদর উপজেলা বনাম রোয়াংছড়ি উপজেলা।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বান্দরবান সদর উপজেলা। ধারাবাহিক আক্রমণে ৩-০ গোলে রোয়াংছড়ি উপজেলাকে পরাজিত করে জয় নিশ্চিত করে সদর উপজেলা দল।
🔹 বান্দরবান সদর উপজেলা – ০৩ গোল
🔹 রোয়াংছড়ি উপজেলা – ০০ গোল
ম্যান অব দ্যা ম্যাচ: বান্দরবান সদর উপজেলা দলের *লাং ঈ ম্রো*। চমৎকার নৈপুণ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত করা হয়।
মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।






