সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদরের মেয়েদের বড় জয়, ৬-০ গোলে বিধ্বস্ত রুমা

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মহিলা বিভাগের খেলায় বড় জয় পেয়েছে বান্দরবান সদর উপজেলা

নিজস্ব প্রতিবেদন: আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫ টায় বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সদর উপজেলা মহিলা দল ৬-০ গোলে রুমা উপজেলা মহিলা দলকে পরাজিত করে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সদরের মেয়েরা। ধারাবাহিক আক্রমণে একের পর এক গোল করে জয় নিশ্চিত করে তারা।

এই ম্যাচে চমৎকার নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সদর দলের উবা মে মারমা।

মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। সম্প্রীতি ও সৌহার্দ্যের এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।