বান্দরবান সফরে পার্বত্যমন্ত্রীকে জেলা প্রশাসন ও পুলিশের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু, এমপি-এর বান্দরবান পার্বত্য জেলা সফর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলায় সফরকালে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।