রাবিতে পপুলেশন সায়েন্স বিভাগে নবীনবরণ, বিদায় ও কৃতী শিক্ষার্থী-অ্যালামনাস সংবর্ধনা

নবাগতদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিস্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নবীনবরণ, বিদায়, কৃতী শিক্ষার্থী ও অ্যালামনাস সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আশরাফুল ইসলাম খান।

অনুষ্ঠানে উপাচার্য বিভাগের নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিস্মারক প্রদান করেন। একই সঙ্গে সংবর্ধিত অ্যালামনাসদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভাগের কয়েকজন শিক্ষক, একজন কৃতী অ্যালামনাস, নবীন ও বিদায়ী শিক্ষার্থী এবং বিভাগীয় সমিতির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও দায়িত্বশীলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

ডেভেলপমেন্ট বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।