বালাঘাটায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এসপি ওহাবুল ইসলাম

টুইট ডেস্ক: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বান্দরবান সদর থানাধীন বালাঘাটা এলাকায়* মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিপাদ্য:“মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”

মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি:-

বান্দরবান সদর থানার আয়োজনে আজ বালাঘাটা এলাকায় র‍্যালিটি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার – পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা

জনাব মান্না দে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

জনাব মো: শাহেদ পারভেজ অফিসার ইনচার্জ, বান্দরবান সদর থানা

স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে বালাঘাটা বাজার ব্যবসায়ী ও ২নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি: মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার

বিশেষ অতিথি: মান্না দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

মো: শাহেদ পারভেজ ওসি, সদর থানা।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন,

“মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে বান্দরবান জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সকলকে নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বান্দরবান পার্বত্য জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।