তারাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-২

পেছন থেকে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কা, ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ঘনিরামপুর ব্রাদারস এগ্রোর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদসহ তিনজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বাসটি পেছন থেকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সাজ্জাদের মৃত্যু হয় এবং কাল্টু ও লিটন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাসটি হেফাজতে নেওয়া হয়েছে।