প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ সৌদি যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর।

টুইট প্রতিবেদক: সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুলআজিজ আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়।

বিএনপির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জানানো হয়েছে, সৌদি আরবের পক্ষ থেকে এই আমন্ত্রণকে দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট।