নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উন্নত নিউরো চিকিৎসাসেবা সম্প্রসারণে নতুন ভবন, মোট শয্যা বেড়ে ১ হাজার
টুইট ডেস্ক: রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনটির উদ্বোধন করেন তিনি।
নতুন ভবন চালুর ফলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। এতে দেশের নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং শয্যাসংকটের কারণে চিকিৎসা নিতে না পারা রোগীদের জন্য অতিরিক্ত সুযোগ তৈরি হবে।
নতুন ভবনে আধুনিক ওয়ার্ড, অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়াগনস্টিকসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। ফলে স্ট্রোক, মস্তিষ্ক ও মেরুদণ্ডের আঘাতসহ বিভিন্ন জটিল স্নায়ুরোগের চিকিৎসায় সক্ষমতা বাড়বে হাসপাতালটির।






