বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে দোয়া মাহফিল

১৫ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ
টুইট ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, এ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দলীয় নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করবেন। পাশাপাশি তার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে।






