লামায় বন্যা-পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে সহায়তা

লামা, বান্দরবান, ৮ আগস্ট ২০২৬ বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
টুইট ডেস্ক: ২০২৬ সালের বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত লামা উপজেলার ৫০০ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আজ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ শুক্রবার লামা উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
লামা পৌরসভার ৯টি ওয়ার্ড: ৩৫০ পরিবার
লামা সদর ইউনিয়ন: ১৫০ পরিবার
মোট: ৫০০ পরিবার
সভায় উপস্থিত ছিলেন: লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন,
লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন
রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় কার্যালয়ের ৩ জন মনিটরিং কর্মকর্তা ।
বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান থানজামা লুসাই এর দিকনির্দেশনায় ১৮ জন যুব স্বেচ্ছাসেবক।
ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, “প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সহায়তা দেওয়া হবে। যারা আগে অন্য সংস্থা থেকে সহায়তা পেয়েছে তাদের তালিকা যাচাই করে নতুন তালিকা করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।
রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ করবেন।






