ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় সংসদ ভবনে চিকিৎসকদের মিলনমেলা

টুইট ডেস্ক: ঢাকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য তারেক রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশদেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে চিকিৎসকদের পেশাগত বিভিন্ন বিষয়, দেশের স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি এবং চিকিৎসাব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের জন্য আরও উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও সমাবেশে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চিকিৎসকদের বিভিন্ন সমস্যা, দাবি ও সুযোগ-সুবিধা নিয়ে মতবিনিময় হতে পারে।

শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশকে ঘিরে চিকিৎসক সমাজের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।