প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

সমাধিতে শ্রদ্ধা নিবেদন দোয়া মাহফিল ও খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ডা. জুবাইদা রহমানের পিতা এবং সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

দিবসটি উপলক্ষে সকালে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ রূহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। নৌ সদর দপ্তরের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।

বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে তার বাসভবনেও কোরআন খতম কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান শুভানুধ্যায়ীদের দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়া ছিন্নমূল শিশু কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’তে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কোরআন খতম দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এর মধ্যে বাউনিয়াবাদ জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদরাসা ও এতিমখানা ভাষানটেক ক্যান্টনমেন্ট জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা এবং সনমানদি খানবাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সিলেটের বিরাহিমপুরে পারিবারিক বাসভবনে বাদ জোহর দোয়া ও আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হবে। পাশাপাশি পারিবারিক জামে মসজিদ লতিফিয়া হাফেজিয়া মাদরাসা জামেয়া ইসলামিয়া এবং মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদরাসাতেও বিশেষ দোয়ার আয়োজন রাখা হয়েছে।

এছাড়া আসরের নামাজের পর হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) দরগাহ মসজিদে খতমে কোরআন দোয়া মাহফিল এবং খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।