পথ হারালে নতুন পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: ড. ইউনূস

জাদুঘর ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তরুণদের নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

টুইট ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর কেবল একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। ভবিষ্যতে দেশ কখনো পথ হারালে নতুন বাংলাদেশের যাত্রা আবারও এই জাদুঘর থেকেই শুরু হবে।

বুধবার ৫ আগস্ট সকালে রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এই জাদুঘর শুধু অতীতের স্মৃতি সংরক্ষণ করবে না, বরং আগামী প্রজন্মকে সঠিক পথের দিশা দেখাবে। দেশ কখনো পথ হারিয়ে ফেললে নতুন বাংলাদেশের যাত্রা আবার এখান থেকেই শুরু হবে।

তিনি বলেন, দেশের তরুণরাই ভবিষ্যতের ইতিহাস রচনা করবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বক্তব্যের শেষদিকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত সবার প্রতি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, এই জাদুঘরে সংরক্ষিত ইতিহাস ও স্মৃতিচিহ্ন নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতন্ত্র এবং আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ করবে।

এর আগে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই স্মৃতি জাদুঘরকে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে দেশের সংগ্রাম, আত্মত্যাগ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরবে।