রাজশাহীতে অ্যাগ্রো-প্রসেসিং সম্মেলন, কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বিডা ও সুইসকন্ট্যাক্টের আয়োজনে দিনব্যাপী সম্মেলনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা

রাজশাহী প্রতিনিধি: কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্প্রসারণ এবং এ খাতকে আরও প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে রিজিওনাল কনফারেন্স অন অ্যাগ্রো-প্রসেসিং-২০২৬ শীর্ষক দিনব্যাপী সম্মেলন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) কনফারেন্স রুমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সুইসকন্ট্যাক্টের যৌথ আয়োজনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিনিয়োগকারী, কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা, রপ্তানিকারক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকরা জানান, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষণ, মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার, নীতিগত সহায়তা এবং সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্রগুলো তুলে ধরার বিষয়েও বিভিন্ন অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।