নগর ভবনে আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

নাগরিকসেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিকভাবে নগর ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে চলমান সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রতিটি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করে নাগরিকবান্ধব সেবার মান আরও উন্নত করতে হবে। এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।