পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

টুইট ডেস্ক: পরিবেশ সংরক্ষণে দেশের প্রতিটি নাগরিককে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও সমান দায়িত্ব রয়েছে।

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সবাইকে নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হতে হবে। দেশ সবার, তাই ছোট ছোট উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব।

তিনি পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।