বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, নেতৃত্বে ওসি মাছুমা মুশতারী

ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুশতারীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। তারা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলো সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।
ওসি মাছুমা মুশতারী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডেও নিয়মিত অংশগ্রহণ করে। সেই ধারাবাহিকতায় বোয়ালিয়া মডেল থানার এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচি থেকে সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।






