সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস এএসপিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় অনুষ্ঠিত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহোদয়ের সঙ্গে কুশল বিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।