রাসিক প্রশাসককে সম্মাননা, সাংবাদিক ইউনিয়নের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

শহীদ জিয়া শিশুপার্কে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শহীদ জিয়া শিশুপার্কে শনিবার অনুষ্ঠিত হয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ফ্যামিলি ডে-২০২৬। দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাসিক প্রশাসক সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি সাংবাদিকদের কল্যাণ ও গণমুখী উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন-এর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পরে তিনি সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

ফ্যামিলি ডে উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, বিনোদনমূলক কার্যক্রম ও পারিবারিক মিলনমেলার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।