প্রধানমন্ত্রীর হাতে বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির নিয়োগপত্র

কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীলতা ও মূলধারায় অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব
টুইট ডেস্ক: বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তিনজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে তাদের নিয়োগপত্র প্রদান করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দক্ষতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সমান সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।






